ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ

Astha DESK
  • আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলায় ৯০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে চার ব্যক্তি মুখ ঢেকে তার বাড়িতে জোর করে ঢোকেন। এরপর ওই বৃদ্ধাকে গণধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বৃদ্ধা তার কন্যাকে ঘটনাটি জানান। তারপরই তার কন্যা বৃদ্ধার মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। চার অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, বৃদ্ধার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, চার দুষ্কৃতকারীর বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এ ছাড়াও তিনটি আলাদা দল গঠন করা হয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ১০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

নির্যাতিতা ওই বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে দুষ্কৃতকারীরা এসেছিল। তার ঘরে জোর করে ঢুকে পড়েন। তারপর তাকে গণধর্ষণ করা হয়।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জোরালো হয়েছে। (সূত্র:- পিটিআই, টেলিগ্রাফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।)

ট্যাগস :

৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ

আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬