ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর নামে মামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ১১৩০ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর নামে মামলা

স্টাফ রিপোর্টারঃ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী
আফরোজা হক এর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (১৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মোঃ আক্তার হোসেন।

তিনি জানান, আসামি হাসানুল হক ইনু পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫শ ৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। সেই সঙ্গে তার দখলে রাখা ৪টি ব্যাংক হিসাবে মোট জমা ও উত্তোলনসহ ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন করেন।

এছাড়া মানিলন্ডারিংয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় ১টি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, আসামি আফরোজা হক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার স্বামী হাসানুল হক ইনু সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে বর্ণিত ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান করায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫(২) ধারা তৎসহ পেনাল কোডের ১০৯ ধারায় ১টি মামলা করার অনুমোদন প্রদান করা হয়েছে।

ট্যাগস :

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক তথ্যমন্ত্রী ইনু ও তার স্ত্রীর নামে মামলা

আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫