আটক ছেলেকে দেখতে গিয়ে বাবা আটক, দুজনই কারাগারে
- আপডেট সময় : ১২:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
আটক ছেলেকে দেখতে গিয়ে বাবা আটক, দুজনই কারাগারে
আস্থা ডেস্কঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গিয়ে তার বাবা আব্দুল মান্নান (৫৮) আটক করেছে পুলিশ।
পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে আটক করে পুলিশ।
স্থানীয়ভাবে জানা গেছে, তিনি চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয়দের দাবি, সাব্বিরকে আটকের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান তার বাবা আব্দুল মান্নান। সেখানে পুলিশ তাকেও আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আব্দুল মান্নান থানার সামনে ঘোরাঘুরি করলে তাকে আইনের আওতায় আনতে হয়। বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আস্থা/এমএইচ
















