ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হলেন কিশোরী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে ধর্ষণের শিকার হলেন কিশোরী

আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

গাইবান্ধা সদর উপজেলায় মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৬)।

এ ঘটনায় ১৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন মেয়েটির মা।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পারবর্তীপুর গ্রামের কসাই লাল মিয়া ও একই উপজেলার ভগবানপুর গ্রামের বকুল প্রধান।এদের মধ্যে লাল মিয়া পেশায় মাংস বিক্রেতা (কসাই) ও বকুল বাসের কাউন্টার মাস্টার।

মামলায় বলা হয়, গত ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে পাশ্ববর্তী গ্রামের ওই কিশোরী মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে সদর উপজেলার বালুয়া বাজারে যায়। ঢাকা যাওয়ার জন্য মেয়েটি বাজারের শাওন এন্টারপ্রাইজ নামের একটি বাস কাউন্টারের সামনে পায়চারি করছিল।

এ সময় বাসটির কাউন্টার মাস্টার বকুল প্রধান ও কসাই লাল মিয়া মেয়েটির কাছে যান। পরে জানতে চাইলে ঢাকা যাওয়ার কথা বলে মেয়েটি। লকডাউনে বাস বন্ধ; তবে মাইক্রোবাসে ঢাকা যাওয়া যাবে বলায় মেয়েটি রাজি হয়।

রাত ৮টার দিকে তারা মেয়েটিকে বাথরুম সেরে নেয়ার কথা বলে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসি মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

[irp]

আপডেট সময় : ১০:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১