ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যেই মালয়েশিয়া সফর বাতিল করে ফিরছে জামাত আমির

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

ভিসা অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যেই মালয়েশিয়া সফর বাতিল করে ফিরছে জামাত আমির

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েছে অ্যান্থনি আলবানিজ সরকার। অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের সংগঠনগুলোর আপত্তির পর এবার সরব হয়েছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টি ও ফ্যামিলি ফার্স্ট পার্টি।

শফিকুর রহমানের ভিসা বাতিলের পাশাপাশি তাকে আতিথেয়তা দেওয়া অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। প্রশ্ন তোলা হয়েছে সরকারের ভিসা অনুমোদন ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া নিয়েও।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ওয়ান নেশন পার্টির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, কোনো অবস্থাতেই এই বিদ্বেষপূর্ণ ব্যক্তিকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।’

পোস্টের সঙ্গে অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক দ্য অস্ট্রেলিয়ানের সংবাদ শিরোনামসংবলিত একটি গ্রাফিকস প্রকাশ করে দলটি।

এতে হামাস নেতার প্রশংসা করার অভিযোগে শফিকুর রহমানের সিডনি সফর নিয়ে ক্ষোভের কথা তুলে ধরা হয়।
একই দিন ফ্যামিলি ফার্স্ট পার্টির জাতীয় পরিচালক ও নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষের প্রার্থী লাইল শেলটন জামায়াত আমিরকে আমন্ত্রণ জানানোর ঘটনায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের (এএনআইসি) কাছে ব্যাখ্যা দাবি করেন।

শেলটনের অভিযোগ, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসাকারী এবং সহিংসতার ইতিহাস রয়েছে এমন একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে আতিথেয়তা দেওয়ার মাধ্যমে ইমামস কাউন্সিল কী বার্তা দিতে চেয়েছে, তা অস্ট্রেলিয়ার জনগণের জানা প্রয়োজন।

ইহুদিবিদ্বেষবিষয়ক রয়্যাল কমিশনের তদন্ত পুনরায় চালু করে ইমামস কাউন্সিলের প্রতিনিধিদের কমিশনে হাজির করার এবং শপথের অধীনে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

এর আগে, গতকাল সোমবার অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে জামায়াত আমিরকে ভিসা দেওয়ার বিষয়ে আলবানিজ সরকারের কাছে ব্যাখ্যা দাবি করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা, যুদ্ধাপরাধে দণ্ডিত দলটির সাবেক নেতাদের নিয়ে শফিকুর রহমানের বক্তব্য এবং হামাস নেতাদের প্রশংসা করার অভিযোগ তুলে ধরে সংগঠন দুটি।

ইসরায়েলের সাবেক মন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়া এবং দেশটির সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিলের নজির তুলে ধরে সংগঠন দুটি প্রশ্ন তোলে, শফিকুর রহমানের ক্ষেত্রে কেন একই মানদণ্ড অনুসরণ করা হয়নি। তার সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের কোনো প্রতিনিধি বৈঠক করেছেন কি না, তা প্রকাশেরও দাবি জানানো হয়।

এদিকে অস্ট্রেলিয়ার নিবন্ধিত অভিবাসন পরামর্শক ও আইন গবেষক রেমন্ড সালোমন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে জামায়াত আমিরের ভিসা বাতিলের দাবি জানিয়েছেন।

সোমবার অস্ট্রেলিয়ার কোয়াড্রান্ট সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে তিনি দেশটির অভিবাসন আইনের ১৩৩সি(৩) ও ৫০১(৩) ধারায় মন্ত্রীর ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান।
বাংলাদেশের ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের নজির তুলে ধরে সালোমন প্রশ্ন করেন, জামায়াত আমির কিভাবে ভিসা যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলেন?

শফিকুর রহমানকে কোন শ্রেণির ভিসা দেওয়া হয়েছে, কে তা অনুমোদন করেছেন, তার অতীত বক্তব্য পর্যালোচনা করা হয়েছিল কি না এবং তার আবেদন বিশেষ নিরাপত্তা যাচাইয়ের আওতায় আনা হয়েছিল কি না, তা প্রকাশের দাবি জানান তিনি।

একই সঙ্গে আগামী সিনেট এস্টিমেটস শুনানিতে এসব প্রশ্ন উত্থাপনের জন্য অস্ট্রেলিয়ার বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান সালোমন।

জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে তার অতীত বক্তব্য ও কর্মকাণ্ড যাচাই করা হয়েছিল কি না, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের দপ্তরের কাছে জানতে চেয়েছিল দ্য অস্ট্রেলিয়ান। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে সরকার এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়। সরকারের একজন মুখপাত্র জানান, অস্ট্রেলিয়ার ভিসা প্রার্থীদের স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও নিরাপত্তাসংক্রান্ত প্রযোজ্য শর্ত পূরণ করতে হয়।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। পরদিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন তিনি। পরে সিডনির ব্যাংকসটাউন, ক্যাম্পবেলটাউন ও রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। ভিসা অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যেই পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করে মঙ্গলবার বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন জামায়াত আমির।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ভিসা অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যেই মালয়েশিয়া সফর বাতিল করে ফিরছে জামাত আমির

আপডেট সময় : ১১:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬