ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / ১১৭৬ বার পড়া হয়েছে

নিয়মিত না থাকায় অনেক আগেই টেস্ট ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। বাকি ছিল টি-টোয়েন্টি। কদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসান। এবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব।

২২৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা। সাকিবের রেটিং পয়েন্ট তার চেয়ে ৫ কম, ২২৩।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এক ধাপ এগিয়ে উঠেছেন পঞ্চম স্থানে। ২ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে এখন ইংল্যান্ডের মঈন আলি।

ব্যাটিংয়ে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহীদ হৃদয়ের। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। তানজিদ হাসান তামিম ৩৪ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৮৪ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।

বোলারদের র‌্যাকিংয়ে বড় লাফ দিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৩৮ ধাপ উন্নতি করে বর্তমানে ৫২তম স্থানে রয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ২ ধাপ, এখন তিনি ২৩তম স্থানে। এখানে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

ট্যাগস :

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

আপডেট সময় : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪