ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

অ্যাটর্নি জেনারেলের বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি

News Editor
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

দেশে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

একটি বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি হলো। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে ইতিহাসের পাতায় অনেক কারণেই সরব থাকবেন তিনি।

বিশেষত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের বিচারের জন্য সংবিধানের ৫ম, ৭ম ও ১৩তম, ১৬ তম সংশোধনী মামলা, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদী, মো. কামরুজ্জামান, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী সহ যুদ্ধাপরাধীদের সাজা নিশ্চিতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করেছেন। এছাড়াও, বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ব্যক্তি জীবনেও তিনি একজন সফল মানুষ। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি ১৯৪৯ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ১৯৬৯ সালে পাবলিক এডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে আইন পেশা শুরু করেন।

১৯৯৮ সাল থেকে ২০০১ সালে পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক ও সভাপতি। দায়িত্ব পালন করেছেন আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের। ২০০৯ সাল থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

জীবন-মরণের সীমানা ছাড়িয়ে সবাইকে চলে যেতে হয়। তবে কর্মমুখর যে জীবনের উদাহরণ রেখে গেলেন তিনি, আগামী মানুষকে তা পথ দেখাতে পারে।

অ্যাটর্নি জেনারেলের বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি

আপডেট সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০