আজ রোজ ডে শুরু হয়েছে ভালোবাসা সপ্তাহ
- আপডেট সময় : ১২:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
আজ থেকে শুরু হয়েছে ভালোবাসা সপ্তাহ। দীর্ঘ এগারো মাস পরে প্রেমিক-প্রেমিকা বা কোনো প্রিয়জনের হাতে একগুচ্ছ গোলাপ দেয়ার দিন আজই। লাল ছাড়াও হলুদ, সাদা, গোলাপি- সব রঙের সাথেই বদলে যায় এর ভাষা ও আবেদন।
ভালোবাসার ফুল গোলাপ। ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে।
আরও পড়ুন:দুর্ঘটনায় আল্লু অর্জুনের বিলাসবহুল ভ্যানিটি ভ্যান
প্রতিবছর ফেব্রুয়ারির এই দিনে ভিড় বাড়ে ফুলের দোকানগুলোয়। বিশেষ করে রাজধানীর শাহবাগের ফুলের দোকানগুলোয় ভিড় থাকে চোখে পড়ার মতো। ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে সবারই ইচ্ছে হয় লাল গোলাপ কিনে প্রিয় মানুষটিকে উপহার দিতে। ভালোবাসার ভাষা বুঝতে ও প্রিয়জনকে বোঝাতে পারে এই লাল গোলাপ।
জানা যায়, এই দিবসটির নামকরণ করেন ডেনমার্কের রানি আলেকজান্দ্রা। তার ৫০তম বিবাহবার্ষিকীতে লন্ডনে এলে সেখানকার অধিবাসীরা আলেকজান্দ্রাকে হাজার হাজার লাল গোলাপ দিয়ে অভ্যর্থনা জানান। তিনি এত গোলাপ দেখে হতবাক হয়ে যান! তখন তিনি সিদ্ধান্ত নেন, গোলাপ বিক্রি করে তার টাকা দিয়ে দরিদ্র, অসুস্থ মানুষদের দিকে সেবা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। এভাবে লাল গোলাপ দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পালিত হয় ‘রোজ ডে’।

























