ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

আজ ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়

আস্থা ডেস্কঃ

মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের ৯ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার (৭ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

মামলায় ৯ আসামিরা হলো, কারাবন্দি মোঃ মকবুল মোল্লা (৭৯), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২) ও খান আকরাম হোসেন (৬০)।

অপরদিকে পলাতক আসামিরা হলো, রুস্তম আলী মোল্লা (৭০), মনিরুজ্জামান হাওলাদার (৬৯), সুলতান আলী খাঁন (৬৮), খান আশরাফ আলী (৬৫), রফিকুল ইসলাম বাবুল (৬৪) ও
শেখ ইদ্রিস আলী (৬১)।

এদের বিরুদ্ধে ১৯৭১ সালের বিভিন্ন সময় রাজাকার ও পাকিস্তান দখলদার সেনাবাহিনীর সদস্যসহ নিরস্ত্র মানুষদের ওপর অবৈধভাবে হামলা চালিয়ে বাড়ির সব মালামাল লুণ্ঠন, অগ্নিসংযোগে, মুক্তিযোদ্ধাদের অবৈধ আটক, নির্যাতন ও গুলি করে হত্যার অভিযোগ ছিল।

ট্যাগস :

আজ ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়

আপডেট সময় : ১২:১৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩