ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃনতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’র মুখ থুবড়ে পড়ার পরেই অন্যরকম তথ্য জানালেন সালমান খান। বললেন- এই প্রজন্মে টাইগার শ্রফ, বরুণ ধাওয়ানরা আছেন, আমাকে আরও পরিশ্রম করতে হবে।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন সালমান। তাঁর মতোই যে এখন আরও অনেকেই পর্দায় পেশিবহুল চেহারা এবং মারপিটের কেরামতিতে বাজিমাত করতে পারে, সে কথা ভালই বুঝেছেন ভাইজান।

[irp]

তিনি বললেন, “আমার বয়স এখন ৫৫-৫৬। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখন আমি তাই করছি। এই প্রজন্মে টাইগার শ্রফ আছেন। বরুণ ধাওয়ান,রণবীর সিং, আয়ুষ শর্মারা আছেন। তাই আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।”

সালমান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই। অভিনেতা জানিয়েছেন, ঘুরে দাঁড়াতে আরও বেশি ঘাম ঝরাবেন তিনি। পরিশ্রমের দাম দর্শক দেবেন। এমনটাই বিশ্বাস তাঁর। ‘রাধে’ যদিও নিরাশ করেছে দর্শককে। নেটমাধ্যমে অসংখ্য ট্রোল, মিম বলছে তেমনটাই। অন্য দিকে আইএমডিবি অর্থাৎ যেখানে ছবি মুক্তি পাওয়ার পর তার মাপকাঠি নির্ণয় করা হয় সেখানেও ‘রাধে’র রেটিং মাত্র ১.৭।

[irp]

ট্যাগস :

‘আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে’

আপডেট সময় : ১১:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১