ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের জাহাজে হামলা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরায়েল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।

মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, আরব আমিরাতের ফুজায়রার কাছে জাহাজটি হামলার শিকার হয়। কোনো কোনো গণমাধ্যম হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের আরেকটি জাহাজে এই এলাকায় হামলা চালানো হয়। এসব ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা উ্দ্বিগ্ন হয়ে পড়েছেন।

ট্যাগস :

আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের জাহাজে হামলা

আপডেট সময় : ০৮:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১