ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ছিনতাইকারীর কব্জি কেটে দিল জনতা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১০২৭ বার পড়া হয়েছে

টঙ্গীতে ছিনতাইকারীর কব্জি কেটে দিল জনতা

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে মাইন উদ্দিন (৩২) নামে এক তরুণকে আটকের পর গণধোলাই দিয়ে এক হাতের কব্জি কেটে দিয়েছে উত্তেজিত জনতা।

বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরার সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে। মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় মাইন উদ্দিনসহ তিন জন এক পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী মাইন উদ্দিনকে ঝাপটে ধরে ডাক-চিৎকার শুরু করেন।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মাইন উদ্দিনকে ধরলেও বাকি দুইজন পালিয়ে যান। এরপর উত্তেজিত জনতা মাইন উদ্দিনকে গণধোলাই দিয়ে এক হাতের কব্জি কেটে দেন।

আস্থা/এম এইচ

ট্যাগস :

টঙ্গীতে ছিনতাইকারীর কব্জি কেটে দিল জনতা

আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬