ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আলুর দামে ঊর্ধ্বগতি, পকেট খালি ভোক্তাদের

News Editor
  • আপডেট সময় : ১২:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১১০৯ বার পড়া হয়েছে

বছরের শেষে এসে আলু কিনতেই পকেট খালি হচ্ছে ভোক্তাদের। পাইকারিতে প্রতি কেজি আলুর দাম উঠেছে ৪৬ টাকা পর্যন্ত। আড়তদারদের দাবি, করোনা ও বন্যার ত্রাণে আলু বিতরণে টান পড়েছে মজুদে। এতে গেল এক সপ্তাহে প্রতিদিনই দেড় থেকে দুই টাকা করে দাম বাড়িয়েছে তারা। তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ চাল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণের দাম বাড়ানোর সুযোগ নিতেই আড়তদারদের এই কৃত্রিম সংকট।

করোনায় আয় সংকটে থাকা নিম্ন ও খেটে খাওয়া মানুষগুলো চাল লবণ আর আলু হলেই তিনবেলা কাটিয়ে দিতেন অনায়াসে। অথচ এখন এক কেজি আলু কিনতে গলদঘর্ম অবস্থা। গরিবের সবজি হিসেবে পরিচিত এই নিত্যপণ্যটির দাম পাইকারিতেই প্রায় ৫০ টাকা ছুঁইছুঁই।

ধর্ষণ করতে ছেলের আসছে, তার বাবাও আসছে

আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আলুর আড়তে গিয়ে দেখা গেলো, মুন্সিগঞ্জের আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৩ টাকায়; লাল আলু ৪১-৪২ টাকা আর রাজশাহীর আলু বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকায়।

সপ্তাহ ব্যবধানে আড়তদাররা কেজিতে ১০-১২ টাকা দাম বাড়িয়েছেন বলে অভিযোগ করলেন আলু কিনতে আসা খুচরা বিক্রেতারা।

বিক্রেতারা জানান, পাল্লা নিয়েছে ২৩০ টাকা। আরো দাম বাড়তে আছে। গতকাল কিনেছি ৪০ টাকা। এর আগে কিনেছি ৩৮ টাকা। আজ কিনছি ৪৩ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে দেশে এক কোটি টন আলু উৎপাদনের বিপরীতে বার্ষিক চাহিদা ৭০ লাখ টন। সেই হিসাবে ৩০ লাখ টন আলু উদ্বৃত্ত থাকলেও দাম বাড়ার জন্য সংকটের দোহাই দিচ্ছেন আড়তদাররা।

আরেকজন বিক্রেতারা জানান, বন্যা ও মানুষের ত্রাণ দেওয়ার কারণে হঠাৎ করেই আলুর দাম বেড়েই গেছে। মোকাম ও আড়তেই আলুর দাম বাড়তি।

আড়তদাররা বলছে, গেল বছরের এই সময়ে রাজধানীর পাইকারি বাজারে সব ধরনের আলু বিক্রি হয়েছে ১৮-২০ টাকা কেজি দরে।

ট্যাগস :

আলুর দামে ঊর্ধ্বগতি, পকেট খালি ভোক্তাদের

আপডেট সময় : ১২:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০