ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের

আসছে মীরাক্কেলের নতুন সিজনে নেই বাংলাদেশের কেউ

News Editor
  • আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১০০ বার পড়া হয়েছে

ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল-আক্কেল চ্যালেঞ্জার’। এখানে মীর আফসার আলী খানের উপস্থাপনায় পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তসহ বিচারক হিসেবে দশ বছর ধরে দেখা গেছে শ্রীলেখা মিত্রকে। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলায়ও তুমুল জনপ্রিয় এ অনুষ্ঠানটি।

আসছে সিজন থেকে বাদ দেয়া হয়েছে পুরনো তিন বিচারককে। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন করে এখন মীরাক্কেলে দেখা মিলবে পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের। এবার অনুষ্ঠানে ভিন্নতা আনতে শো’টির প্রযোজক প্রসেনজিত চট্টোপাধ্যায় মীরের সঙ্গে উপস্থাপক হিসেবে আরও যুক্ত করেছেন বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিককে।

আরও পড়ুন : নতুন রুপে ওয়েব সিরিজে আসছেন আফরান নিশো 

নতুন উপস্থাপক ও বিচারক নিয়ে ‘মীরাক্কেল ১০’-এর প্রচার শুরু হবে ১১ অক্টোবর থেকে। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে। এ আসরে আপাতত নেই বাংলাদেশের কোনো প্রতিযোগী।

তবে ‘মীরাক্কেল’র দশম আসরের জন্য বাংলাদেশে অডিশন হয়েছিল। সেখান থেকে ১২ জন প্রতিযোগী নির্বাচিতও হয়েছিলেন। কিন্তু করোনার কারণে আপাতত তারা অংশ নিতে পারছেন না বলে নিশ্চিত করেছেন মীরাক্কেলের নবম আসরের রানারআপ ও দশম আসরের বাংলাদেশ পর্বের প্রাথমিক অডিশনের বিচারক কমর উদ্দিন আরমান।

গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অনুষ্ঠিত হয়েছিল ‘মীরাক্কেল’র দশম আসরের বাংলাদেশ পর্বের অডিশন।

ট্যাগস :

আসছে মীরাক্কেলের নতুন সিজনে নেই বাংলাদেশের কেউ

আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০