ইউপি নির্বাচন হবে উপজেলা ভিত্তিক: ইসি সচিব
- আপডেট সময় : ০২:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচন হবে উপজেলা ভিত্তিক: ইসি সচিব
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে উপজেলা ভিত্তিক অর্থাৎ একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি একথা বলেন।
ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৫-৬ ধাপে হতে পারে। তফসিল ঘোষণার বিষয়টি কমিশন নির্ধারণ করবে, পোস্টার থাকবে না, এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দেখে বলতে হবে।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তপশিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আস্থা/এমএইচ



















