ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ইমিগ্রেশন সম্পন্ন আজহারীর, প্রবেশ করেছেন মালয়েশিয়ায়

News Editor
  • আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। শনিবার ভোরে বিষয়টি নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেয়া অভিযোগ এখনো দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। এ কারণে তাকে প্রাথমিক অবস্থায় আটকে দেয় দেশটির পুলিশ।

শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান আলোচিত এ ইসলামি বক্তা। এরপরই তাকে পুলিশের আটকে দেয়ার খবর জানা যায়। সবকিছু শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ২টার পর মিজানুর রহমান আজহারীর ইমিগ্রেশন সম্পন্ন হয়।

এর আগে আজহারীকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী।

ট্যাগস :

ইমিগ্রেশন সম্পন্ন আজহারীর, প্রবেশ করেছেন মালয়েশিয়ায়

আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪