ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এই নিয়ে ৭৮ বার তদন্ত প্রতিবেদন পেছাল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল। এ নিয়ে মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ৭৮ বার সময় পেছাল।

বুধবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদনের জন্য ১১ মার্চ দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

ট্যাগস :

এই নিয়ে ৭৮ বার তদন্ত প্রতিবেদন পেছাল

আপডেট সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১