শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন
Astha DESK
- আপডেট সময় : ১১:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১০৫৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন
আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বের সবচেয়ে বড় রণতরী যুক্তরাষ্ট্রের
ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুজন নাবিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে। তবে এই আগুনের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলেও তারা উল্লেখ করেন।
সেন্ট্রাল কমান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জেরাল্ড ফোর্ডের কাপড় ইস্ত্রি করার অংশে আগুনের সূত্রপাত হয়। তবে এ আগুনে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটির চলাচলের সক্ষমতাও অক্ষুন্ন আছে। আর যে ২ জন নাবিক আহত হয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল।
ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। (সূত্র:-আলজাজিরা)।
আস্থা/এমএইচ

























