ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

একই রশিতে আত্মহত্যার চেষ্টা যুগলের, প্রেমিকের মৃত্যু, প্রেমিকা আহত

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

একই রশিতে আত্মহত্যার চেষ্টা যুগলের, প্রেমিকের মৃত্যু, প্রেমিকা আহত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় প্রেমিক যুগল এক রশিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে। এতে প্রেমিকের মৃত্যু হয়েছে, প্রেমিকা গুরুতর আহত হয়েছে। পরে প্রেমিকা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) ভোরে তারা উভয়েই এক রশিতেই আত্মহত্যার চেষ্টা করে।

জানা যায়, মুড়াপাড়া গ্রামের বাসিন্দা নব কিশোর ত্রিপুরার এইচএসসি পড়ুয়া ছেলে পবেন শাহ ত্রিপুরা (১৮) ও একই এলাকার খনজয় ত্রিপুড়ার মেয়ে তিরিনকা ত্রিপুড়া (১৭)। একজন মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ ও অপরজন খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসির পরিক্ষার্থী ছিল। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়াই তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত অবস্থায় কলেজ ছাত্রী প্রেমিকা তিরিকা ত্রিপুরাকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ ও প্রেমের বিষয়টি পরিবার মেনে না নেয়ার কারণে অভিমান থেকে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। নিহত পবেন শাহ ত্রিপুরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

একই রশিতে আত্মহত্যার চেষ্টা যুগলের, প্রেমিকের মৃত্যু, প্রেমিকা আহত

আপডেট সময় : ০২:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩