ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব
- আপডেট সময় : ১১:১৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১০৬২ বার পড়া হয়েছে
ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব
বিনোদন ডেস্কঃভারতে করোনা মহামারিতে সারাক্ষণই ভক্তদের পাশে থাকছেন তারকারা। কখনো তারা চিকিৎসা পরিষেবার তথ্য জানিয়ে সাহায্য করছেন। ব্যবস্থা করে দিচ্ছেন শয্যা, ওষুধ, অক্সিজেনের। কখনো আবার মন ভালো করতে নেটমাধ্যমে ভাগ করে নিচ্ছেন নিজেদের ফেলে আসা অতীত।
অতীতের তেমনই একটি ঘটনার কথা শেয়ার করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার ১৪ বছরের সুখী দম্পাত্য। এক ছাদের নীচে জীবন কাটাতে কাটাতে বহু মজার ঘটনার সাক্ষী এই তারকা জুটি।
[irp]
সে সব মজার ঘটনা থেকেই শুক্রবার এক টুকরো ভ্কদের সঙ্গে শেয়ার করলেন জুনিয়র বচ্চন। যেখানে এক ভক্ত প্লাকার্ড লিখে ঐশ্বরিয়ার কাছে বায়না করেছিলেন, ‘আমাকে বিয়ে করো।’
বহু আগের ঘটনা এটি। বিয়ের পর অভিষেক-ঐশ্বরিয়া তখন যুক্তরাষ্ট্র সফরে। সেখানে তাদের ঘিরে ভক্তদের ভিড় আর উন্মাদনা। সেই ভিড়ে এক যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। তাতে ইংরেজিতে লেখা, ‘ম্যারি মি’। অর্থাৎ ‘আমাকে বিয়ে করো’।
বিষয়টি ঠিক নজরে এসেছিল ‘জুনিয়র’ বচ্চনের। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা জবাবে জানান, ‘দুঃখিত! ঐশ্বরিয়া আমাকে বিয়ে করেছেন’। সেদিন ভক্তের বিয়ের প্রস্তাব ও স্বামীর পাল্টা জবাবে নাকি খুব মজা পেয়েছিলেন ঐশ্বরিয়া। সেই পুরোনো স্মৃতি এখন ভক্তদের মন ভালো করছে।
[irp]

























