ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

কক্সবাজার রেঞ্জের ৩৪ ইন্সপেক্টরকে একযোগে বদলি

News Editor
  • আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২৪ বার পড়া হয়েছে

পুলিশের কক্সবাজার রেঞ্জের ৩৪ জন ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ ড্রাইভার মালেকের অঢেল সম্পদ: হদিস মিলছে না বৈধ উৎসের

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এ ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

কক্সবাজার রেঞ্জের ৩৪ ইন্সপেক্টরকে একযোগে বদলি

আপডেট সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০