ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কত দিন ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

কত দিন ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা ৭ দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত হয়।

২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাবেন। তবে ২৩ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ৩ দিন মিলে ৫ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে সরকার আরও ১ দিন ছুটি বাড়িয়ে (২৫ মে) মোট ৭ দিনের ছুটি ঘোষণা করেছে।

তবে এটি পুরোপুরি নির্ভর করছে আগামী ১৮ মে বা ২৯ জিলকদ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কত দিন ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট সময় : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬