ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়েছেন তামিল অভিনেতা সুরিয়া

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

গত বছর দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির বহু তারকা করোনা আক্রান্ত হয়েছেন। সে তালিকায় রয়েছেন তেলেগু সুপারস্টার রাম চরণ, বরুণ তেজা, অভিনেত্রী রাকুল প্রীত সিংও।যদিও তারা সবাই ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং এখন ভালো আছেন।

এদিকে সম্প্রতি এই মহামারিতে আক্রান্ত হয়েছেন তামিল অভিনেতা সুরিয়া। রোববার (০৮ ফেব্রুয়ারি) এই তারকা নিজেই করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

আরও পড়ুন:বচ্চন পরিবারে বিচ্ছেদ এর আভাস

তিনি লেখেন, আমি করোনার সংক্রমণে ভুগছি এবং চিকিৎসা নিচ্ছি। আমরা সবাই জানি যে জীবন এখনও কারো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।  নিবেদিত চিকিৎসকদের প্রতি অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই।

খবরটি প্রকাশের পর সুরিয়ার উদ্বিগ্ন ভক্তরা এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার সুস্থতা চেয়ে হাজার হাজার ভক্ত কমেন্ট করেছেন এবং পোস্ট করছেন। হ্যাশ ট্যাগ দিয়ে টুইটারে তার জন্য অনেকে প্রার্থনা করতে বলছেন। এতে করে টুইটারে টপ ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন সুরিয়া।

ট্যাগস :

করোনা আক্রান্ত হয়েছেন তামিল অভিনেতা সুরিয়া

আপডেট সময় : ০৭:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১