ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

কর্ণফুলীতে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

কর্ণফুলীতে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু

শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম বাসের ধাক্কায় মোহাম্মদ নোমান হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(২৪ জানুয়ারি )রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুর (কেপিজেড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান বড়উঠান দৌলতপুর গ্রামের আব্দুর রব কন্টাক্টের বাড়ির মৃত মো. ইউনুসের ছেলে। সে স্থানীয় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।বিষয়টি নিশ্চিত করছেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিভাত দত্ত।

স্থানীয় জানান, ছেলেটা সাইকেল চালিয়ে দৌলতপুর কেপিজেডে যাচ্ছিল হঠাৎ দ্রুত গতিতে আসা এস আলম বাস (চট্টমেট্টো -ব ১১-১৫৮৬) গাড়িটি ধাক্কা দিলে সাথে সাথেই মাটিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে জব্দ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, এ ঘটনার পর ওই গ্রামের কয়েক হাজার জনতা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা সড়ক ছেড়ে ফিরে যান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কর্ণফুলীতে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১১:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩