ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কারিনা বয়কট করতে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন বলিউডের দক্ষ ও গুণী অভিনেত্রী কারিনা কাপুর। এ চরিত্রে অভিনয় করতে তিনি ১২ কোটি টাকা পারিশ্রমিক পাবেন। এই খবর বেশ উত্তেজনা ছড়িয়েছে বলিউডে। তবে বিতর্কেরও জন্ম দিয়েছে খবরটি। কারিনা সীতা হবেন শুনেই এ অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। হঠাৎ করেই টুইটারে ট্রেন্ডিং ‘বয়কট কারিনা খান’ হ্যাশট্যাগ ব্যবহার করছেন তারা।

পৌরাণিক চরিত্রদের নিয়ে সিনেমা তৈরি বলিউডে নতুন নয়। সম্প্রতি শোনা যায়, রামায়ণ নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। সেখানে সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন কারিনা কাপুরকে। সাধারণ কোনও ছবিতে অভিনয় করার জন্য নাকি ৬ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নেন কারিনা।

[irp]

কিন্তু সীতার চরিত্রে অভিনয় করার জন্য তিনি ১২ কোটি টাকা দর হাঁকিয়েছেন বলে শোনা গেছে। এটা শুনেই অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

তবে অধিকাংশই এখানে টেনে আনছেন ধর্মীয় বিষয়। তারা দাবি করছেন মুসলিম পুত্র তৈমুরের আম্মা কি করে সীতা হতে পারে?’ দেবী সীতা হিসেবে সাইফপত্নী কারিনাকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

পুরোনো রামায়ণ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিকালিয়ার ছবির পাশে কারিনার সিনেমার দৃশ্যে সিগারেট খাওয়ার ছবিতে দিয়েও কটাক্ষ করা হয় টুইটারে। এমন মন্তব্যের জেরেই ট্রেন্ডিং হয় ‘বয়কট কারিনা খান’ হ্যাশট্যাগ।

যদিও পরে আবার জানা যায়, সীতার চরিত্রে অভিনয় করছেন না কারিনা কাপুর। তবে সিনেমা নিয়ে এমন ধর্মীয় আগ্রাসন হতাশ করেছে বলিউডের অনেককেই। তারা মনে করছেন একজন অভিনেত্রী কেবল অভিনয়টাই করেন। তার ধর্ম বা ব্যক্তি পরিচয় দিয়ে তার অভিনয় যোগ্যতা কখনোই পরিমাপ করা যায় না। সেটা উচিতও না।

[irp]

ট্যাগস :

কারিনা বয়কট করতে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ

আপডেট সময় : ১০:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১