ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ আহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

আবু সাইদ, কালিগঞ্জ প্রতিনিধিঃকালিগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তৌহিদুল ইসলাম (১৮), গোলাম রসুল (১৭) নামে দুই যুবক নিহত হয়েছে। এছাড়া শাহিনুর রহমান (১৬) গুরুতর আহত হয়েছে।
তৌহিদুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাছিমাবাদ গ্রামের হামিদ মোড়লের ছেলে, গোলাম রসুল একই গ্রামের ফজর মোল্ল্যার ছেলে। আহত শাহিনুর রহমান ওই এলাকার আবু সাঈদ মোড়লের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মে) বেলা ৩ টার দিকে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায়।

[irp]

সূত্র জানান, ওই ৩ যুবক একটি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে ভেতর পথ দিয়ে আশাশুনি নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের গোলখালি শ্মশানঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাঁবলা গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তৌহিদুল ইসলাম নিহত। স্থানীয়রা অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রæত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রসুল মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রণজিৎ মন্ডল জানান, বেলা ৩ টার দিকে তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছিলো। অপর দুইজনের মধ্যে থেকে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, কারোর কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

কালিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ আহত ১

আপডেট সময় : ০৯:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১