ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা Logo ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-এক

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-এক

মোঃ শাহাজান ইসলাম/শ্যামনগর প্রতিনিধিঃ

ঈদের কেনাকাটা আর হলো নয়ন রেহানার সংসারের। ঘাতক ট্রাক কেড়ে নিলো রেহানার প্রাণ, স্বামী নয়ন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কলেজ মোড়ে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১ টা ১৫ মিনিটে শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের শেখ নয়ন হোসেন (৩০) তার স্ত্রী রেহানা পারভীন (২২) কে নিয়ে ঈদের কেনাকাটা করতে নাজিমগঞ্জ বাজার যাচ্ছিলো। শ্যামনগর টু কালিগঞ্জ সড়কের কালিগঞ্জ কলেজ রোডে পৌছালেই বালু ভর্তি ট্রাক (যশোর -ট- ১১-৩৩১৮) তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীনের মৃত হয়।

খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর চৌকস টিম দ্রুত স্বামী স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত্যু ঘোষনা করে এবং স্বামী শেখ নয়নকে হাতে ব্যান্ডেজ করাসহ চিকিৎসা সেবা প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী। তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালককে এখনো আটক করা যায়নি।

ট্যাগস :

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-এক

আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩