ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি Logo দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি

কিশোরগঞ্জে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৭ বার পড়া হয়েছে

শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। ছবি: আস্থা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের স্টেশন রোড বিএনপির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল হোসাইন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ ইকবালসহ আরও অনেকে।

শোক সভায় বক্তারা শহীদ শরীফ ওসমান বিন হাদির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শহীদ শরীফ ওসমান বিন হাদির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু

বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড একটি নৃশংস ও কাপুরুষোচিত ঘটনা, যা সমাজ ও রাজনীতির জন্য অশনিসংকেত। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫