শিরোনাম:
কাশ্মীরি মহারানী হচ্ছেন কঙ্গনা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১০৮২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:কঙ্গনা রনৌতের ইতিহাসনির্ভর সিনেমা ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ দারুণ সাফল্য পেয়েছিল ২০১৯ সালে। কাশ্মীরের রানী দিদ্দার গল্প এবার সেলুলয়েডে বন্দি করতে চান অভিনেত্রী। আর তাই এবার আরও একটি ঐতিহাসিক সিনেমার ঘোষণা দিলেন কঙ্গনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কঙ্গনা তার আগামী এ সিনেমার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘ঝাঁসির রানীর মতো আরও অনেক বীর আছেন ভারতের ইতিহাসে। প্রচারের বাইরে থাকা এমনই এক বীরাঙ্গনা হলেন কাশ্মীরের মহারানী।
তিনি গজনির মাহমুদকে একবার নয়, দু-দু’বার করে যুদ্ধে পরাজিত করেছিলেন।’প্রযোজক কমল জৈনের সঙ্গে এই সিনেমা প্রকল্পে যোগ দিচ্ছেন কঙ্গনা। তবে পরিচালনা কে করবেন তা এখনও পরিষ্কার নয়।


























