ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় পিটুনিতে প্রেমিকের মৃত্যু-প্রেমিকার বাবা-চাচা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় পিটুনিতে প্রেমিকের মৃত্যু-প্রেমিকার বাবা-চাচা আটক

মোঃ হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় মারধরে প্রেমিকের মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা-চাচাকে আটক করেছে র‌্যাব। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, সাংবাদিকদের সাথে মৃত্যু সংবাদের বিষয়ে কথা বলার সময় কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন মধ্যম মাঝিগাছা গ্রামের বাসিন্দা হিরণ মিয়া হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি আমরা ছায়াতদন্ত শুরু করি।

তদন্তে জানা যায়, মাঝিগাছা গ্রামের রোশন মিয়া ওরফে মুজা মিয়ার মেয়ে ও আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তম্বি আক্তারের সাথে স্থানীয় চা দোকানদার হিরণ মিয়ার ছেলে মোহাম্মদ মাহিনের প্রেমের সম্পর্ক চলমান ছিল। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ হতে তাদের এ সম্পর্ক মেনে নেওয়া হয়নি। মেয়ের পরিবারের লোকজন মাহিনকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এরই জের ধরে গত ৪ মে রাতে মেয়ের বাবা মুজা মিয়া ও চাচা জাহাঙ্গীর আলম মাহিনকে বেধড়ক মারধর করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করায়।

গত ৫ মে পরিবারের লোকজন ভিকটিমকে নিজ বাড়িতে নিয়ে আসেন। গত ৭ মে সে অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন পুনরায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা হিরণ মিয়া অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর প্রেমিকার বাবা ও চাচাসহ স্বজনরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে তিনিও মারা যান। এ ঘটনায় মাহিনের মা রুজিনা বেগম রবিবার (৭ মে) রাতে বাদী হয়ে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার চার ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন মাহিনের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই প্রেক্ষিতে মেয়ের বাড়ির লোকজন প্রাথমিকভাবে মাহিনকে বারবার তাগাদা দিলেও সে তার প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। তাই তারা ক্ষিপ্ত হয়ে তাকে নির্যাতন করে।

ট্যাগস :

কুমিল্লায় পিটুনিতে প্রেমিকের মৃত্যু-প্রেমিকার বাবা-চাচা আটক

আপডেট সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩