ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লা মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ সাতজন গ্রেপ্তার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজাসহ ৭জনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৭টি দেশি অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামের মৃত আঃ লতিফ ভূইয়া ওরফে মনির আলীর ছেলে দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের ধনুু মিয়ার ছেলে সোহেল (২৮), রুক্কু মিয়ার ছেলে মোঃ আরিফ (২৮), জসিম উদ্দিনের ছেলে উজ্জল (২২), মৃত সুন্দর আলী ভূইয়ার ছেলে নুরু ভূইয়া (৩৫), বি-বাড়িয়া জেলার কসবা থানার মাইজ খার দক্ষিণ খার গ্রামের মোঃ হারেছ মিয়ার ছেলে তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মৃত ভুট্টু মিয়া ওরফে স্বপন মিয়ার ছেলে মোহাম্মদ চৌধূরী (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে রাতে বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ একদল মাদক ব্যবসায়ী দূর্বাজ ভূইয়ার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় দূর্বাজ ভূইয়ার বাড়িতে তল্লাসি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা ৭টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকা ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরী বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে মাদক আইনে এবং পৃথক ভাবে দূর্বাজ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কুমিল্লা মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ সাতজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩