ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১৩৬১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় নিহত-১

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে জাসদের কর্মী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩০ জুন) দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক সংগঠনের কয়েকজনের সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিন ওপর হামলা চালান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে জমির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস :

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় নিহত-১

আপডেট সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫