ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; নিহত-২

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় জুয়া (কেরাম) খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ রয়েছে।

নিহতরা হলেন-বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) এবং একই এলাকার সুকরান সর্দারের ছেলে মিরাজ সর্দার (৫০)। এ ঘটনায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া খেলা হচ্ছে। আজ কেরাম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ওমর আলী ও মিরাজ সর্দার নামে দুই পক্ষের দুইজন নিহত হন। ঘটনার শুরুতে দুই পক্ষের মধ্যে কথপোকথোন সৃষ্টি হয়। পরে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওমর আলী ও মিরাজ সর্দার নামে দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ওমর আলী ও মিরাজ সর্দারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ নিশ্চিত করেন বলেন, কেরাম খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে তাদের মধ্যে কোনো পূর্ব শত্রুতা ছিল না বলে তিনি জানান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; নিহত-২

আপডেট সময় : ১০:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩