ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কোতোয়ালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

কোতোয়ালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পল্লব দেব (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। পল্লব দেব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মিলন দেবেরে ছেলে।

পল্লব দেবের মামাতো ভাই শান্তনু দাশ বলেন, গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) রাতে পল্লব দেব ও তার বোন বাসায় ছিল। সকাল ১১টার দিকে পল্লবকে তার বোন দরজা বন্ধ অবস্থায় ডাকাডাকি করলে কোনো সাড়া পাচ্ছিলো না। এরপর তার বোন আমাদেরকে খবর দেয়। আমরা গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। এরপর ৯৯৯ এ কল দিয়ে পুলিশের উপস্থিতিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পল্লবের লাশ উদ্ধার করা হয়। পরিবারিক কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ছিল বলে আমরা জানতে পেরেছি।

কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোছাইন বলেন, ‘৯৯৯-এ মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় পল্লবের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, পল্লব আত্মহত্যা করেছে। আমাদের তদন্তের কাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

কোতোয়ালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩