ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি অকটেন না পেয়ে হাত ভাঙ্গলো ট্যাগ অফিসারের

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি অকটেন না পেয়ে হাত ভাঙ্গলো ট্যাগ অফিসারের

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি সদরের মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে জেলা প্রশাসক কতৃক নিয়োজিত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা’র উপর হামলা করে হাত ভেঙে দিয়েছে অজ্ঞাত এক যুবক। পাম্পে তেল না পাওয়ার জেরে এঘটনা ঘটে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা সদরের মহাজন পাড়ায় অজ্ঞাত এক চাকমা যুবক চায়ের দোকান থেকে ডেকে নিয়ে হেমন্ত চাকমাকে কাঠ দিয়ে উপর্যুপরি আঘাত করে হাত ভেঙে দেয়।

এ ঘটনায় জড়িত যুবককে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

খাগড়াছড়ির স্থানীয় ইকোবাবু চাকমার এফবিতে এক পোস্ট সূত্রে জানা গেছে পুলিশ, সেনাবাহিনী, তেল ক্রয়কারী প্রতিনিধিসহ সকলের সামনে পাম্পের মালিক তেল মেপে দেখিয়েছেন যে তেল ছিল না। তবুও ট্যাগ অফিসারের উপর হামলা ও এমন হীন কর্মকান্ডে তীব্র নিন্দা জানিয়েছেন তিনিসহ স্থানীয়রা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়ি অকটেন না পেয়ে হাত ভাঙ্গলো ট্যাগ অফিসারের

আপডেট সময় : ১০:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬