ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, আটক ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, আটক ১

স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী ও আঞ্চলিক সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে পানছড়ির বরকলক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত অবস্থায় কল্যাণ জ্যোতি চাকমা নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পানছড়ি শাখার প্রচার সম্পাদককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির কাছ থেকে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বরকলক এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে খবর পেয়ে সেনা সদস্যরা অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে সেনা সদস্যরা গুলি ছুঁড়ে।

ঘটনাস্থল থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র এক সন্ত্রাসীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পানছড়ি থানার ওসি মোঃ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলা দায়ার করা হয়েছে।

[irp]

ট্যাগস :

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, আটক ১

আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১