ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে একদিনে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১৪৯ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৩৬৩ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮০ হাজার ১৫৯ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ৩৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৬৯।

[irp]

এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১২ হাজার ১২৪ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ২৬১ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ট্যাগস :

দেশে একদিনে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

আপডেট সময় : ০৫:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১