ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধায় সড়কে পৃথক পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় রাখু মিয়া (৪০) নামের আরও একজন গুরুতর আহত হয়। আজ বুধবার (২৬ জুলাই) সকালে ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারে ও পলাশবাড়ীর ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, ফুলছড়ির রাঙ্গা মিয়া (৫০) ও পলাশবাড়ীর গোফফার মিয়া (৫৫)।

নিহত রাঙ্গা মিয়া কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে ও গোফফার মিয়া পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা। আর আহত রাখু মিয়া হোসেনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ওই সময় রাঙ্গা মিয়া মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হয়ে একাডেমি বাজারে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় রাঙ্গা মিয়া ও রাখু মিয়া গুরুতর আহত হয়। তাদের উদ্ধার গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাঙ্গা মিয়াকে ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাখু মিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে, পলাশবাড়ী পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে ব্র্যাক মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গোফফার মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হন। তিনি আজ সকালের দিকে ক্ষেতের সবজি বিক্রি করার জন্য পলাশবাড়ী হাটের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে একটি ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলে গোফফার মিয়ার মারা যায়।

দুর্ঘটনায় নিহতের বিষয় নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি রজ্জব আলী ও পলাশবাড়ী থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন।

ট্যাগস :

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩