ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

গাজীপুরে মাদকদ্রব্য আইস উদ্ধার, আটক ২

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

গাজীপুরে মাদকদ্রব্য আইস উদ্ধার, আটক ২

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে মাদকদ্রব্য আইসসহ ২ জনকে আটক করেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ২০২৩ইং গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন টেক কাথোরা (বাঁশবাড়ী) এলাকায় গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর), জিএমপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫০০ (পাঁচশত) গ্রাম ক্ষুদ্র ক্ষুদ্র চিনি সদৃশ মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস উদ্ধার করে ও ২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি গোয়েন্দা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (উত্তর) উপ-পুলিশ কমিশনার মোঃ কামাল হোসেন।

তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ উত্তর এর একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক জামান এর নেতৃত্বে গাজীপুর মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় এক গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর/২৩ শনিবার বিকাল সাড়ে তিনটায় জিএমপি সদর থানাধীন টেক কাথোৱা (বাঁশবাড়ী) এলাকায় মোঃ মোশারফ এর বাড়ীর সামনে থেকে দুইজনকে আটক করে এবং তাদের কাছে থাকা ৫ শত গ্রাম ক্ষুদ্র ক্ষুদ্র চিনির দানার মত মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস মাদকদ্রব্য সহ ২ জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃত আসামীরা হলেন গাজীপুর মহানগর সদর থানাধীন বাউপাড়া ( মন্ডল মার্কেট সংলগ্ন) মৃত বাদল খানের ছেলে সোহাগ খান (২৮), ও গাজীপুর মহানগর সদর থানাধীন টেক কাথোরা (বাঁশবাড়ী) মৃত কুরবান আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (৪৪)

আসামীদের জিজ্ঞেসবাদে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারেন যে উদ্ধারকৃত ক্ষুদ্র ক্ষুদ্র চিনির দানার মত এসব মাদকদ্রব্য মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত আইস মাদকদ্রব্যগুলো চোরাচালান চক্রের নিকট থেকে তারা সংগ্রহ করে নিজেদের কাছে রেখে এলাকায় খুচরা বিক্রি করেন। এসব আইস মাদকদ্রব্য কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকা থেকে সংগ্রহ করে।

ট্যাগস :

গাজীপুরে মাদকদ্রব্য আইস উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩