শিরোনাম:
গুঁড়িয়ে দেওয়া হলো ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
গুঁড়িয়ে দেওয়া হলো ট্রাম্পের বিখ্যাত ‘ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো’। স্থানীয় সময় বুধবার নিউ জার্সিতে অবস্থিত এই ভবনটি ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নিউ জার্সিতে ক্যাসিনো ব্যবসায় ধস নামায় ২০১৪ সাল থেকেই অবশ্য ট্রাম্প প্লাজায় হোটেল ও ক্যাসিনো বন্ধ হয়ে যায়।
২০১৪ সাল থেকে বন্ধ থাকায় এটি অনেকটাই ভঙ্গুর হয়ে উঠেছিল। অবশেষে বুধবার এটি ভেঙে ফেলা হয়।





















