ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ নাশ

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

রংপুরে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ নাশ

স্টাফ রিপোর্টারঃ

রংপুর রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের বদরগঞ্জ ট্রেন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রংপুর বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনে বদরগঞ্জ রেল স্টেশনে পৌঁছালে ওই তরুণ ছাদে উঠে সেলফি তুলছিল ও লাফালাফি করছিল। এক পর্যায়ে ঘুনটি ঘর পার হওয়ার সময় ডিস লাইনের তারে লেগে ছিটকে ট্রেনের নিচে পরে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর রেল স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

ট্যাগস :

রংপুরে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ নাশ

আপডেট সময় : ১০:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩