ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ছেলের মারধরে বাবার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

ছেলের মারধরে বাবার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলে ও মেয়ের জামাইয়ের মারপিটে আব্দুল আউয়াল (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নগুয়া বটতলা এলাকায় মারপিটে গুরুতর আহত হন আউয়াল। তিনি নগুয়া বটতলা এলাকার আবু সাঈদের ছেলে।

পারিবারের অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকালে আব্দুল আউয়ালের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর ঝগড়া হয়। এতে ছেলে রাসেল (২২) ও মেয়ের জামাই তামিম (২৫) ক্ষিপ্ত হয়ে আব্দুল আউয়ালকে বেধম মারপিট করে।

এতে আব্দুল আউয়াল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার বিকালে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ছেলের মারধরে বাবার মৃত্যু

আপডেট সময় : ১১:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩