ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে এসআই নিহত

News Editor
  • আপডেট সময় : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • / ১২৫৭ বার পড়া হয়েছে

ছোট ভাইয়ের লাঠির আঘাতে এসআই নিহত

পারিবারিক জমাজমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে পুলিশের এসআই সালাউদ্দিন মিয়া (৪৫) নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া-বাতাসি গ্রামে এই ঘটনা ঘটে।  নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি মাগুরা জেলার পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে জসিমউদ্দিন মিয়ার সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে সালাউদ্দিন মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে গ্রামবাসী ও আত্মীয়স্বজন সালিস বৈঠক করেও দ্বন্দ্ব মেটাতে পারেনি। রোববার বিকালে সালাউদ্দিন ছুটিতে বাড়ি আসার পর সোমবার দুপুরে জমি নিয়ে ছোট ভাই জসিম উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এ সময় অন্য ভাই গিয়াসদ্দিন ও তাদের বাবা মান্নান মিয়া থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে জসিমউদ্দিন লাঠি দিয়ে সালাউদ্দিনের মাথায় আঘাত করেন। এসময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আস্থা/এস.এস

ট্যাগস :

ছোট ভাইয়ের লাঠির আঘাতে এসআই নিহত

আপডেট সময় : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১