ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানে পুলিশ ও মিলিশিয়াদের বাধার মুখে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স Logo ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক Logo ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ Logo ইরানে নিউক্লিয়ার হামলা হলে রাশিয়া বা চীন নিউক্লিয়ার যুদ্ধে জড়াবে? Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত হচ্ছে Logo ইউনুচের চুক্তিতে টন প্রতি ৭৫ ডলার বেশিতে যুক্তরাষ্ট্রের গম ক্রয় Logo জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক Logo চট্টগ্রাম বন্দরে নোঙর করলো সিঙ্গাপুরের ডিজেলভর্তি জাহাজ: আসছে আরও দুটি Logo রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক

স্টাফ রিপোর্টারঃ

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি-এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সে অনলাইনের মাধ্যমে উগ্রবাদে জড়িত ছিল এবং বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা ও উসকানিতে যুক্ত ছিল।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপি সূত্রে জানা গেছে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে আটক করে। পরে তাকে আইন অনুযায়ী ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো হয়েছে, কারণ তার বয়স আনুমানিক ১৬ বছর।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোরটি অনলাইনে সক্রিয় থেকে ইসলামিক স্টেট-সমর্থিত উগ্রবাদী কনটেন্ট প্রচার এবং সদস্য সংগ্রহের কাজে যুক্ত ছিল। পাশাপাশি বোমা তৈরির পদ্ধতি সংবলিত পিডিএফ ছড়ানো এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই ঘটনায় আগে রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আটক হওয়া আহসান জহির খানসহ কয়েকজনের সঙ্গে কিশোরটির যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর নব্য জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে এটিই প্রথম কোনো আটক ঘটনা।

উল্লেখ্য, বাংলাদেশে অতীতে সালাফি মতাদর্শভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর অনুসারীদের ‘নব্য জেএমবি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। একই গোষ্ঠীকে র‍্যাব ‘তামিম-সারওয়ার গ্রুপ’ নামেও উল্লেখ করে আসছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। (সূত্র-শীর্ষ নিউজ)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক

আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬