ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জবির ক্যাফেটেরিয়ায় ৫০টাকায় মিলবে ৮ রকমের ইফতারে

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

জবির ক্যাফেটেরিয়ায় ৫০টাকায় মিলবে ৮ রকমের ইফতারে

জবি প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ৫০ টাকায় মিলবে ৮ রকমের ইফতার। গতবছর সেহরি খাওয়ার ব্যবস্থা থাকলেও এবার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানাযায়, ৫০ টাকা মূল্যের ইফতার প্যাকেজে থাকবে ১ প্যাকেট মুড়ি, ১বাটি ছোলা, ১টি আলুর চপ, ১টি বেগুনি, ১টি পিঁয়াজু, ২টি খেজুর ও ১ গ্লাস শরবত। পাশাপাশি প্রতিদিন ভিন্ন ধরণের ফল থাকবে একটি।

ক্যাফেটেরিয়ার পরিচালক মোঃ মাসুদ বলেন, প্রথম রোজা থেকেই ইফতারের ব্যবস্থা থাকবে৷ শিক্ষার্থীদের সুবিধার্থে এই আয়োজন। এই আয়োজন থাকবে মাসব্যাপী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ইফতারের আয়োজনে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। দামের দিক থেকে সাশ্রয় হবার পাশাপাশি একসাথে বসে ইফতার করার সুযোগে খুশি তারা৷ তবে গতবছরের মত এবছরও সেহরির ব্যবস্থা চান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, এখন সবকিছুর দাম বেশি৷ গতবার ৪০ টাকার প্যাকেজ ছিল এটা এবার ৫০ টাকা করা হয়েছে। ক্যাফেটেরিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলেই এই দাম নির্ধারণ করেছি যেন তাদেরও কিছু টাকা থাকে আবার শিক্ষার্থীদেরও যেন চাপ না হয়।

তিনি বলেন, অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যে গতবছর দুপুরে খাবারের ব্যবস্থা ছিল। তবে এইবছর এখনও দুপুরে খাবার রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটা শিক্ষার্থীর সংখ্যার উপর নির্ভর করছে৷ যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় আমি খাবারের ব্যবস্থা করব।

প্রসঙ্গত, গত বছর ইফতারের ব্যবস্থার পাশাপাশি ক্যাফেটেরিয়ায় সেহরি খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। সেই আয়োজনে শিক্ষার্থীদের ভালো সাড়া পাওয়া যায়।

ট্যাগস :

জবির ক্যাফেটেরিয়ায় ৫০টাকায় মিলবে ৮ রকমের ইফতারে

আপডেট সময় : ১১:০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩