ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

জামিন নামঞ্জুর হওয়া আমান কারাগারে

Astha DESK
  • আপডেট সময় : ০২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

জামিন নামঞ্জুর হওয়া আমান কারাগারে

আস্থ ডেস্কঃ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের আত্মসমর্পণ করে জামিন আবেদন করার খবরে সকাল থেকেই বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজির হন। আদালতে এসে তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি কর্মীরা। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান বিএনপির এই নেতা। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আমানউল্লাহ আমানের আইনজীবীরা তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এসময় আদালত কারাগারের কারাবিধি অনুযায়ী আমানউল্লাহ আমানকে চিকিৎসা সুবিধা দেওয়ারও নির্দেশ দেন।

আদালত চত্বরে সাদা শার্ট পরিহিত কাউকে সন্দেহ হলে তাদের ধাওয়া দিচ্ছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। মহানগর দায়রা জজ আদালত চত্বরে এমন চিত্র দেখা যায়।

ট্যাগস :

জামিন নামঞ্জুর হওয়া আমান কারাগারে

আপডেট সময় : ০২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩