ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

স্টাফ রিপোর্টারঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

আজ রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে এ আদেশ দেন।

গত ৫ মার্চ ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। হাইকোর্ট বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেন। তবে দুদকের আরেক মামলায় গ্রেপ্তার থাকায় মুক্তি মেলেনি এই সাংবাদিকের। দুদকের সেই মামলায় আনিস আলমগীরের জামিন আবেদন নাকচ করলেন বিচারক।

গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর মধ্যরাতে ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

এ মামলায় আনিস আলমগীরের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

আপডেট সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬