ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

জয়পুরহাটে শিশু হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ১১:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / ১১১৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটে শিশু হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে সাড়ে তিন বছরের সন্তানকে হত্যার দায়ে সৎ মা ফিরোজা আকতার রিভাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার  (১৭ জুলাই) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরোজা আকতার রিভা ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমানের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিলো। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমন অবস্থায় ফিরোজাকে গোপনে ২য় বিয়ে করে বাড়িতে আনেন মাহফুজ।
এরপর সতিনকে সহ্য করতে না পেরে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন বছরের সৎ সন্তান আব্দুর রহমান শাফিকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ান সৎ মা ফিরোজা। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ক্ষেতলাল  থানায় হত্যা মামলা দায়েরে করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ রায় দেন।

ট্যাগস :

জয়পুরহাটে শিশু হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ১১:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩