ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টিকা নিলেন মাহি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

করোনার টিকা নিয়েছেন মাহিয়া মাহি। ফেইসবুকে ছবি ও বিস্তারিত বর্ণনা দিয়ে খবরটি নিশ্চিত করেছেন এ নায়িকা।

বুধবার বেশ কিছু ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে তার সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও স্বাস্থ্যকর্মীরা।

মাহি লেখেন, “মা মুরগি যেমন পাখা দিয়ে তার সন্তানদের ঢেকে রাখে তেমন করে আগলে রাখা মানুষের সংখ্যা আমার জীবনে খুব কম। উম্… ৩/৪ জন হবে। যাদের অবদান আমি আমৃত্যু ভুলবো না ইনশাআল্লাহ। তায়েব ভাইয়া তাদের মধ্যে একজন।”

[irp]

“প্রিয় তায়েব ভাইয়া, ধরেন আমি আর আপনি খালের ওপরের একটা ছোট্ট সাঁকো পার হবো বলে ঠিক করেছি। কাহিনি সেটা না, কাহিনি হলো হাত কিন্তু শক্ত করে আপনি আমারটা ধরে রাখবেন, আমাকে আপনার হাত ধরতে বলবেন না। কারণ কোন রকমে পা পিছলে গেলে আমি হয়তো আপনার হাত ছেড়ে দিতে পারি কিন্তু আমি ৯৭৫% শিওর আপনি আমার হাত মরে গেলেও ছাড়বেন না।”

মাহি জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মা-বাবাসহ টিকা নিয়েছেন। হাসপাতালের পরিবেশ ও অন্যদের প্রশংসাও করেন তিনি।

তায়েবের সঙ্গে ‘অন্ধকার জগৎ’ ছবিতে অভিনয় করেছেন মাহি। পরিচালনা করেন বদিউল আলম খোকন। এ ছাড়া গত বছর ইফতেখার চৌধুরী পরিচালিত আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

ট্যাগস :

টিকা নিলেন মাহি

আপডেট সময় : ১১:৩৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১