ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড

টিভি দেখতে গিয়ে নিখোঁজ তরুণীর হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার

News Editor
  • আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যার কুলকুড়িতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় খালে ভাসমান এক তরুণীর (১৬) লাশ উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। নিহত তরুণী ডামুড্যা পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলা উদ্দিন ছৈয়ালের মেয়ে কাজল আক্তার। গতকাল রাতে টিভি দেখতে যাওয়ার কথা বলে কাজল ঘর থেকে বের হয়। বৃহস্পতিবার ২২ অক্টোবর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ডামুড্যা থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রতিদিন রাতে টিভি দেখার জন্য পাশের বাড়িতে যেত কাজল। গতকালও টিভি দেখতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। কিন্তু অনেক রাত হলেও ফিরছিল না কাজল। পরে তাকে খুঁজতে শুরু করে পরিবারের লোকজন। যে বাড়িতে কাজল টিভি দেখতে যায় সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নেয় পরিবার। সারারাত খোঁজ করেও পরিবারের লোকজন তার কোনো সন্ধান পায়নি। সকালে বাড়ির পাশে খালের ভেতর একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে কাজলের মা তার লাশ শনাক্ত করে। মেয়েটির হাত ও পা ওড়না দিয়ে বাঁধা ছিল। তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার

আলা উদ্দিন ছৈয়াল বলেন, আমি রাতে নামাজ পড়ে এসে কাজলকে ঘরে পাইনি। পরে জানতে পারি সে পাশের বাড়িতে টিভি দেখতে গেছে। রাতে কাজলের খোঁজ শুরু করি। রাতে আমি আমার অন্য মেয়েদের বাড়িতেও খবর নেই। ওখানে যায়নি সে। পরে সকালে আবার খোঁজ করি। ওর মা খালের পাশে গিয়ে দেখে মেয়ের হাত, পা ও মুখ বাঁধা। ওর লাশ ওপুর হয়ে রয়েছে।

ডামুড্যা থানা ওসি (তদন্ত) এমারত হোসেন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। কিভাবে মেয়েটি মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিভি দেখতে গিয়ে নিখোঁজ তরুণীর হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০